July 29, 2026, 7:52 pm
শিরোনাম:
স্বার্থহীন রাজনীতি ও জনসেবায় ব্রতী: আলোকদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় হযরত আলী শেখ অসহায় মানুষের পাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সমাজসেবক মোঃ জিলানী টাঙ্গাইলের গোপালপুরে হেমনগরে যমুনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ টাঙ্গাইলের হেমনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন কারানির্যাতিত বিএনপি নেতা মিজানুর রহমান খান মিলন ইউপি চেয়ারম্যান পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল যমুনায় পানি বাড়ায় সিরাজগঞ্জে ভয়াবহ ভাঙন ব্রিজ নেই, নৌকাই ভরসা: ধনবাড়ীর স্পঞ্জেরপুর-পঞ্চাশী পারাপারে শিক্ষার্থী ও এলাকাবাসীর চরম দুর্ভোগ বায়ু ও শব্দদূষণ রোধে জিরো টলারেন্স নীতি, প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ কুষ্টিয়ার খোকসায় মাদকের টাকা নিয়ে বিরোধে দুইজনকে কুপিয়ে হত্যা: এলাকায় চাঞ্চল্য মেধাভিত্তিক ও নিরপেক্ষ শিক্ষার নতুন জয়যাত্রা: প্রশ্নপত্রে রাজনৈতিক প্রভাবমুক্ততায় প্রশংসায় শিক্ষামন্ত্রী

ইউপি চেয়ারম্যান পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল

মোঃ আবুল হোসেন রানা

ইউপি চেয়ারম্যান পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল
​নিজস্ব প্রতিবেদক:
ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি নির্ধারণ কেন করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
​সুপ্রিম কোর্টের দুই আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মো. তানভীর আহমেদ খানের করা একটি রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
​আদালত রুলে আরও জানতে চেয়েছেন—ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে ব্যর্থ হওয়া স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না।
​স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের নির্ধারিত সময়ের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
​রিটকারীদের পক্ষে যুক্তি দেখানো হয় যে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের গ্রাম আদালত পরিচালনার মাধ্যমে বিভিন্ন ধরনের মামলা নিষ্পত্তির মতো গুরুত্বপূর্ণ আইনি ও বিচারিক ক্ষমতা রয়েছে। এছাড়া বর্তমান স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল, দক্ষ ও স্বচ্ছ করতে জনপ্রতিনিধিদের একটি নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকা জরুরি বলে রিটে উল্লেখ করা হয়।