স্বার্থহীন রাজনীতি ও জনসেবায় ব্রতী: আলোকদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় হযরত আলী শেখ
টাঙ্গাইল মধুপুর প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার ৭নং আলোকদিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগে ব্যাপক আলোচনায় এসেছেন মোহা. হযরত আলী শেখ।
আলোকদিয়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এই জননেতা।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, বর্তমান সময়ে এমন নেতা পাওয়া বিরল যিনি নিজের সহায়-সম্পত্তি ও জমি বিক্রি করে নিঃস্বার্থভাবে রাজনীতি করে যান। ব্যক্তিগত লাভের কথা না ভেবে সবসময় এলাকার অবহেলিত, দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছেন হযরত আলী শেখ। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের বিপদে-আপদে সবার আগে পাশে দাঁড়ানোর কারণে তিনি ইতোমধ্যে এলাকার সর্বস্তরের মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।
তার রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম সম্পর্কে এলাকার প্রবীণ ব্যক্তিরা জানান, যেকোনো সামাজিক সংকট মোকাবিলায় এবং এলাকার গরিব মানুষের উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। সাধারণ মানুষের অধিকার আদায় ও এলাকার অবকাঠামোগত উন্নয়নে তিনি বরাবরই সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে আলোকদিয়া ইউনিয়নের প্রতিটি মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে নিয়মিত সহায়তা প্রদান এবং বর্ষার দিনে চলাচলের অযোগ্য হয়ে পড়া কাঁচা রাস্তাগুলো সংস্কারে তিনি নিজের সাধ্যের বাইরে গিয়েও প্রচুর অনুদান ও আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন। এলাকার মানুষের যেকোনো প্রয়োজনে তিনি নিজের ব্যক্তিগত সময় ও শ্রম উজাড় করে দেন।
বর্তমান পরিচয়ে মোহা. হযরত আলী শেখ আহ্বায়ক, উপজেলা যুবদল, মধুপুর, টাঙ্গাইল এবং সিনিয়র সহ-সভাপতি, মাওলানা ভাসানী যুব ফাউন্ডেশন, টাঙ্গাইল হিসেবে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। পরিচ্ছন্ন ভাবমূর্তি ও জনবান্ধব এই নেতা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোকদিয়া ইউনিয়নের সর্বস্তরের সম্মানিত জনগণের দোয়া, আশীর্বাদ ও মূল্যবান রাজনৈতিক সমর্থন প্রত্যাশা করছেন। এলাকার সার্বিক উন্নয়ন ও একটি দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে তিনি নিয়মিত গণসংযোগ ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় চালিয়ে যাচ্ছেন।