June 28, 2026, 10:35 pm
শিরোনাম:
যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী সানজিদা গ্রেফতার দেশব্যাপী শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন টাঙ্গাইলে সাংবাদিক গোলাম মোস্তফার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাবলা ইউনিয়নে চেয়ারম্যান পদে শিউলি হাসান, মাঠে জোরালো গণসংযোগ সায়নী কে একটু শান্তিতে থাকতে দিন কাশিল দক্ষিণপাড়ায় ফুটবল উৎসবের মহারণ রুদ্ধশ্বাস ফাইনালে টাইব্রেকারে দোলান একাদশকে ৩–১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন অনিক একাদশ ধনবাড়ীতে ৫ পুড়িয়া হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার হাবলা ইউনিয়নে চেয়ারম্যান পদে শিউলি হাসান, মাঠে জোরালো গণসংযোগ হাবলা ইউনিয়নের উন্নয়নে ৯ দফা পরিকল্পনা ঘোষণা করলেন মো. সুমন খান গোহাত্রা মোড় থেকে দক্ষিণমুখী সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী মৌনতা ইসলামের পড়াশোনার দায়িত্ব নিল ডন লাইট ফাউন্ডেশন

মোঃ আবুল হোসেন রানা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী মৌনতা ইসলামের পড়াশোনার দায়িত্ব নিল ডন লাইট ফাউন্ডেশন
‎নিজস্ব প্রতিবেদক | মধুপুর, টাঙ্গাইল | ২২ জুন ২০২৬
‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মৌনতা ইসলামের উচ্চশিক্ষার দায়িত্ব নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ডন লাইট ফাউন্ডেশন। সোমবার (২২ জুন) সকালে মধুপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তার হাতে চেক হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করা হয়।
‎মৌনতা ইসলামের মেধা ও শিক্ষাজীবনের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে এবং আর্থিক সংকট দূর করার লক্ষ্যে এ মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ডন লাইট ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও সংগঠনগুলো মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ালে দেশ আরও অনেক যোগ্য নাগরিক পাবে।
‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার কৃষিবিদ মোস্তফা হোসাইন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আনোয়ার হোসেন, ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মানবাধিকার সংস্থার সভাপতি খাইরুল মুন্সী, ডন লাইট ফাউন্ডেশনের সভাপতি মাসুমা খাতুন এবং উপদেষ্টা কাওছার আহাম্মেদ।
‎ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, অর্থের অভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়, সে লক্ষ্যেই মৌনতা ইসলামের শিক্ষার দায়িত্ব গ্রহণ করা হয়েছে। এ সময় মৌনতা ইসলাম ডন লাইট ফাউন্ডেশন ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।