July 29, 2026, 6:02 pm
শিরোনাম:
স্বার্থহীন রাজনীতি ও জনসেবায় ব্রতী: আলোকদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় হযরত আলী শেখ অসহায় মানুষের পাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সমাজসেবক মোঃ জিলানী টাঙ্গাইলের গোপালপুরে হেমনগরে যমুনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ টাঙ্গাইলের হেমনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন কারানির্যাতিত বিএনপি নেতা মিজানুর রহমান খান মিলন ইউপি চেয়ারম্যান পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল যমুনায় পানি বাড়ায় সিরাজগঞ্জে ভয়াবহ ভাঙন ব্রিজ নেই, নৌকাই ভরসা: ধনবাড়ীর স্পঞ্জেরপুর-পঞ্চাশী পারাপারে শিক্ষার্থী ও এলাকাবাসীর চরম দুর্ভোগ বায়ু ও শব্দদূষণ রোধে জিরো টলারেন্স নীতি, প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ কুষ্টিয়ার খোকসায় মাদকের টাকা নিয়ে বিরোধে দুইজনকে কুপিয়ে হত্যা: এলাকায় চাঞ্চল্য মেধাভিত্তিক ও নিরপেক্ষ শিক্ষার নতুন জয়যাত্রা: প্রশ্নপত্রে রাজনৈতিক প্রভাবমুক্ততায় প্রশংসায় শিক্ষামন্ত্রী

টাঙ্গাইলের হেমনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন কারানির্যাতিত বিএনপি নেতা মিজানুর রহমান খান মিলন

মোঃ আবুল হোসেন রানা

টাঙ্গাইলের হেমনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন কারানির্যাতিত বিএনপি নেতা মিজানুর রহমান খান মিলন
টাঙ্গাইল প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ৮নং হেমনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছেন কারানির্যাতিত বিএনপি নেতা ও হেমনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান খান মিলন।
দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের আহ্বানে সাড়া দিয়ে তিনি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। তার প্রার্থিতা ঘোষণার পর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
মিজানুর রহমান খান মিলন দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হওয়ার পাশাপাশি তিনি কারানির্যাতনেরও শিকার হয়েছেন বলে দলীয় নেতাকর্মীরা জানান। বর্তমানে তিনি গোপালপুর উপজেলা বিএনপির সদস্য, হেমনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি, নলিন বাজার শাখা বিএনপির সভাপতি এবং নলিন বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, দলের দুঃসময়ে তিনি সংগঠনকে সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন। এ কারণে চেয়ারম্যান পদে তার প্রার্থিতাকে তারা ইতিবাচকভাবে দেখছেন।
প্রার্থিতা ঘোষণার পর মোঃ মিজানুর রহমান খান মিলন বলেন, “আমি হেমনগর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও জনকল্যাণমুখী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং অবহেলিত জনপদের উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব। নির্বাচিত হলে ইউনিয়নবাসীর সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখব। এজন্য সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”