July 30, 2026, 11:30 pm
শিরোনাম:
মধুপুরের আলোকদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন স্বার্থহীন রাজনীতি ও জনসেবায় ব্রতী: আলোকদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় হযরত আলী শেখ অসহায় মানুষের পাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সমাজসেবক মোঃ জিলানী টাঙ্গাইলের গোপালপুরে হেমনগরে যমুনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ টাঙ্গাইলের হেমনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন কারানির্যাতিত বিএনপি নেতা মিজানুর রহমান খান মিলন ইউপি চেয়ারম্যান পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল যমুনায় পানি বাড়ায় সিরাজগঞ্জে ভয়াবহ ভাঙন ব্রিজ নেই, নৌকাই ভরসা: ধনবাড়ীর স্পঞ্জেরপুর-পঞ্চাশী পারাপারে শিক্ষার্থী ও এলাকাবাসীর চরম দুর্ভোগ বায়ু ও শব্দদূষণ রোধে জিরো টলারেন্স নীতি, প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ কুষ্টিয়ার খোকসায় মাদকের টাকা নিয়ে বিরোধে দুইজনকে কুপিয়ে হত্যা: এলাকায় চাঞ্চল্য

মধুপুরে ‘ম্যাক্স হাসপাতাল প্রাঃ লিঃ’-এর শুভ উদ্বোধন: আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্তের সূচনা

মোঃ আবুল হোসেন রানা

মধুপুরে ‘ম্যাক্স হাসপাতাল প্রাঃ লিঃ’-এর শুভ উদ্বোধন: আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্তের সূচনা
‎মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর পৌর শহরে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয়ে নবপ্রতিষ্ঠিত ম্যাক্স হাসপাতাল প্রাঃ লিঃ-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই ২০২৬) এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হাসপাতালটির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়।
‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জুবায়ের হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, মধুপুরবাসীর দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বেসরকারি পর্যায়ের এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করে সাধারণ মানুষের আস্থা অর্জনের আহ্বান জানান।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল হক। তিনি হাসপাতালটির সার্বিক সফলতা কামনা করে বলেন, মানুষের কল্যাণে পরিচালিত এ প্রতিষ্ঠান ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম এ রতন, মধুপুর পৌরসভা বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ পান্না, পৌর বিএনপির সহ-সভাপতি আনোয়ার খাদম নিলি, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আনোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও সুধীজন।
‎বক্তারা আশা প্রকাশ করেন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম, দক্ষ চিকিৎসক এবং আন্তরিক সেবার মাধ্যমে ম্যাক্স হাসপাতাল প্রাঃ লিঃ অল্প সময়ের মধ্যেই মধুপুরবাসীর আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং এলাকার স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
‎অনুষ্ঠানের শেষপর্যায়ে হাসপাতালটির সার্বিক সফলতা, সমৃদ্ধি এবং জনকল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।