July 29, 2026, 7:55 pm
শিরোনাম:
স্বার্থহীন রাজনীতি ও জনসেবায় ব্রতী: আলোকদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় হযরত আলী শেখ অসহায় মানুষের পাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সমাজসেবক মোঃ জিলানী টাঙ্গাইলের গোপালপুরে হেমনগরে যমুনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ টাঙ্গাইলের হেমনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন কারানির্যাতিত বিএনপি নেতা মিজানুর রহমান খান মিলন ইউপি চেয়ারম্যান পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল যমুনায় পানি বাড়ায় সিরাজগঞ্জে ভয়াবহ ভাঙন ব্রিজ নেই, নৌকাই ভরসা: ধনবাড়ীর স্পঞ্জেরপুর-পঞ্চাশী পারাপারে শিক্ষার্থী ও এলাকাবাসীর চরম দুর্ভোগ বায়ু ও শব্দদূষণ রোধে জিরো টলারেন্স নীতি, প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ কুষ্টিয়ার খোকসায় মাদকের টাকা নিয়ে বিরোধে দুইজনকে কুপিয়ে হত্যা: এলাকায় চাঞ্চল্য মেধাভিত্তিক ও নিরপেক্ষ শিক্ষার নতুন জয়যাত্রা: প্রশ্নপত্রে রাজনৈতিক প্রভাবমুক্ততায় প্রশংসায় শিক্ষামন্ত্রী

অভিজিৎ নন্দীর অনুপ্রেরণামূলক বক্তব্যে প্রাণ পেল টাঙ্গাইলের ‘ভিজ্যুয়াল স্টোরিটেলিং মাস্টারক্লাস ২০২৬

মোঃ আবুল হোসেন রানা

অভিজিৎ নন্দীর অনুপ্রেরণামূলক বক্তব্যে প্রাণ পেল টাঙ্গাইলের ‘ভিজ্যুয়াল স্টোরিটেলিং মাস্টারক্লাস ২০২৬’

সিঁদুর ঘোষ রাজকুমার টাঙ্গাইল প্রতিনিধি

দেশের খ্যাতিমান আলোকচিত্রী ও চিত্রগল্প–এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অভিজিৎ নন্দীর অনুপ্রেরণামূলক বক্তব্য, অভিজ্ঞতা বিনিময় এবং হাতে-কলমে দিকনির্দেশনায় মুখর হয়ে ওঠে টাঙ্গাইলে অনুষ্ঠিত ‘ভিজ্যুয়াল স্টোরিটেলিং মাস্টারক্লাস ২০২৬’। আলোকচিত্রের মাধ্যমে গল্প বলার কৌশল, নান্দনিকতা এবং পেশাদারিত্বের নানা দিক নিয়ে তাঁর আলোচনা দিনব্যাপী এ আয়োজনের প্রধান আকর্ষণে পরিণত হয়।

বুধবার (২ জুলাই) টাঙ্গাইল শহরের ফুলি কমিউনিটি সেন্টারে টাঙ্গাইল ওয়েডিং ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন (টিডব্লিউপিএ) এ মাস্টারক্লাসের আয়োজন করে। এতে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত পেশাদার ও নবীন আলোকচিত্রীরা অংশ নেন।

প্রধান বক্তা হিসেবে অভিজিৎ নন্দী বলেন, একজন আলোকচিত্রীর সবচেয়ে বড় শক্তি শুধু ক্যামেরা নয়, তাঁর দৃষ্টিভঙ্গি। একটি ছবি তখনই অর্থবহ হয়ে ওঠে, যখন সেটি মানুষের অনুভূতি, সময় ও গল্পকে একসঙ্গে ধারণ করতে পারে। তিনি অংশগ্রহণকারীদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সৃজনশীল চিন্তা, নান্দনিক বোধ এবং পেশাদার মনোভাব গড়ে তোলার আহ্বান জানান।

প্রধান প্রশিক্ষক প্রান্তর নয়ন ও সাজেদুল হক লিজু ওয়েডিং ফটোগ্রাফি, ভিজ্যুয়াল স্টোরিটেলিং, ফ্রেম বিন্যাস, আলো-ছায়ার ব্যবহার, মুহূর্ত ধারণের কৌশল, ক্লায়েন্ট ব্যবস্থাপনা এবং পেশাগত উন্নয়ন নিয়ে প্রশিক্ষণ দেন। অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তাঁরা।

মাস্টারক্লাসের পাশাপাশি অনুষ্ঠিত হয় আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিচারকের দায়িত্বও পালন করেন অভিজিৎ নন্দী। নির্বাচিত আলোকচিত্রগুলোতে মানুষের জীবন, প্রকৃতি, সংস্কৃতি ও বিয়ের নানা মুহূর্তের শিল্পিত উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে।

দিনব্যাপী এ আয়োজনের সার্বিক সমন্বয়ে ছিলেন অন্তর সাহা, ফাহিম শাহরিয়ার, সাজন, রনি, মারুফ ও রাকিবসহ টাঙ্গাইলের একদল তরুণ আলোকচিত্রী। অনুষ্ঠান উপস্থাপনা করেন সুদিপ্তা সাহা তিথি। মেকওভারের দায়িত্বে ছিলেন বিষ্ণুপ্রিয়া সাহা এবং মেকআপ শিল্পী হিসেবে দায়িত্ব পালন করেন অনীক নন্দী। স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন রনি, অভিলাশ, প্রান্ত ও সুমন। অনুষ্ঠানের সহযোগী ছিল ফটো ফোকাস ও চিত্রগল্প।

শেষ পর্বে আলোকচিত্র প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও অংশগ্রহণকারীদের সম্মাননা সনদ প্রদান করা হয়। আয়োজকদের আশা, এ ধরনের আয়োজন টাঙ্গাইলের আলোকচর্চাকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন প্রজন্মের আলোকচিত্রীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।