July 29, 2026, 6:07 pm
শিরোনাম:
স্বার্থহীন রাজনীতি ও জনসেবায় ব্রতী: আলোকদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় হযরত আলী শেখ অসহায় মানুষের পাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সমাজসেবক মোঃ জিলানী টাঙ্গাইলের গোপালপুরে হেমনগরে যমুনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ টাঙ্গাইলের হেমনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন কারানির্যাতিত বিএনপি নেতা মিজানুর রহমান খান মিলন ইউপি চেয়ারম্যান পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল যমুনায় পানি বাড়ায় সিরাজগঞ্জে ভয়াবহ ভাঙন ব্রিজ নেই, নৌকাই ভরসা: ধনবাড়ীর স্পঞ্জেরপুর-পঞ্চাশী পারাপারে শিক্ষার্থী ও এলাকাবাসীর চরম দুর্ভোগ বায়ু ও শব্দদূষণ রোধে জিরো টলারেন্স নীতি, প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ কুষ্টিয়ার খোকসায় মাদকের টাকা নিয়ে বিরোধে দুইজনকে কুপিয়ে হত্যা: এলাকায় চাঞ্চল্য মেধাভিত্তিক ও নিরপেক্ষ শিক্ষার নতুন জয়যাত্রা: প্রশ্নপত্রে রাজনৈতিক প্রভাবমুক্ততায় প্রশংসায় শিক্ষামন্ত্রী

বায়ু ও শব্দদূষণ রোধে জিরো টলারেন্স নীতি, প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

মোঃ আবুল হোসেন রানা

বায়ু ও শব্দদূষণ রোধে জিরো টলারেন্স নীতি, প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ১৮ জুলাই, ২০২৬
দেশজুড়ে বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পরিবেশ দূষণবিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি সংশ্লিষ্ট সব সংস্থাকে কঠোরভাবে আইন প্রয়োগের নির্দেশনা দেন।
নির্দেশনায় বলা হয়েছে, আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালসংলগ্ন এলাকায় অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধ করতে হবে। হাইড্রোলিক হর্ন ব্যবহারকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
বায়ুদূষণ কমাতে নির্মাণকাজের সময় ধুলাবালি নিয়ন্ত্রণে নিয়মিত পানি ছিটানো ও নিরাপত্তাবেষ্টনী ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া, ইটিপি ছাড়া কোনো শিল্পকারখানা পরিচালনা করতে না দেওয়া, শিল্পবর্জ্য ও ইটভাটার দূষণের ওপর কঠোর নজরদারি এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
প্রধানমন্ত্রী পরিবেশ অধিদপ্তর, সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন। একই সঙ্গে শব্দ ও বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমে প্রচারণা জোরদারেরও নির্দেশ দেওয়া হয়েছে।