July 31, 2026, 12:26 am
শিরোনাম:
মধুপুরের আলোকদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন স্বার্থহীন রাজনীতি ও জনসেবায় ব্রতী: আলোকদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় হযরত আলী শেখ অসহায় মানুষের পাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সমাজসেবক মোঃ জিলানী টাঙ্গাইলের গোপালপুরে হেমনগরে যমুনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ টাঙ্গাইলের হেমনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন কারানির্যাতিত বিএনপি নেতা মিজানুর রহমান খান মিলন ইউপি চেয়ারম্যান পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল যমুনায় পানি বাড়ায় সিরাজগঞ্জে ভয়াবহ ভাঙন ব্রিজ নেই, নৌকাই ভরসা: ধনবাড়ীর স্পঞ্জেরপুর-পঞ্চাশী পারাপারে শিক্ষার্থী ও এলাকাবাসীর চরম দুর্ভোগ বায়ু ও শব্দদূষণ রোধে জিরো টলারেন্স নীতি, প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ কুষ্টিয়ার খোকসায় মাদকের টাকা নিয়ে বিরোধে দুইজনকে কুপিয়ে হত্যা: এলাকায় চাঞ্চল্য

মধুপুরের আলোকদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন

মোঃ আবুল হোসেন রানা

মধুপুরের আলোকদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন
‎​নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল:
‎টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার ৭নং আলোকদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে জোরালো আলোচনায়ে রয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন। সাধারণ মানুষের মাঝে তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা নিয়ে নানা ইতিবাচক গুঞ্জন চলছে।
‎​মো. দেলোয়ার হোসেন ৭নং আলোকদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তিনি উত্তর লাউফুলা গোরস্থান সংলগ্ন বিশ্ব নবী (সা.) দারুচ্ছুন্নাহ হাফিজিয়া নূরানী ও দ্বীনিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি লাউফুলা ট্রাক ও কভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে শ্রমিকদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
‎​জনকল্যাণমূলক এসব কাজের সুবাদে স্থানীয় ভোটার ও সর্বস্তরের জনসাধারণের মধ্যে তাঁকে আগামী দিনে চেয়ারম্যান হিসেবে দেখতে চাওয়ার আগ্রহ তৈরি হয়েছে। তাঁর এই সম্ভাব্য প্রার্থিতা ও গণসংযোগের বিষয়ে ৭নং আলোকদিয়া ইউনিয়ন জাসাস-এর সভাপতি এবং জাসাস মধুপুর উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মো. শাহীন মাহমুদসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও সক্রিয়ভাবে পাক্ষিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থন জানিয়ে আসছেন।