July 30, 2026, 11:29 pm
শিরোনাম:
মধুপুরের আলোকদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন স্বার্থহীন রাজনীতি ও জনসেবায় ব্রতী: আলোকদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় হযরত আলী শেখ অসহায় মানুষের পাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সমাজসেবক মোঃ জিলানী টাঙ্গাইলের গোপালপুরে হেমনগরে যমুনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ টাঙ্গাইলের হেমনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন কারানির্যাতিত বিএনপি নেতা মিজানুর রহমান খান মিলন ইউপি চেয়ারম্যান পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল যমুনায় পানি বাড়ায় সিরাজগঞ্জে ভয়াবহ ভাঙন ব্রিজ নেই, নৌকাই ভরসা: ধনবাড়ীর স্পঞ্জেরপুর-পঞ্চাশী পারাপারে শিক্ষার্থী ও এলাকাবাসীর চরম দুর্ভোগ বায়ু ও শব্দদূষণ রোধে জিরো টলারেন্স নীতি, প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ কুষ্টিয়ার খোকসায় মাদকের টাকা নিয়ে বিরোধে দুইজনকে কুপিয়ে হত্যা: এলাকায় চাঞ্চল্য

ভাইঘাট উচ্চ বিদ্যালয়  ‘বিরাশিয়ান এভারগ্রিন ফ্রেন্ডস গ্রুপ’-এর ঈদ পুনর্মিলনী: স্মৃতিচারণে মুখর এসএসসি ১৯৮২ ব্যাচ

মোঃ আবুল হোসেন রানা

ভাইঘাট উচ্চ বিদ্যালয়  ‘বিরাশিয়ান এভারগ্রিন ফ্রেন্ডস গ্রুপ’-এর ঈদ পুনর্মিলনী: স্মৃতিচারণে মুখর এসএসসি ১৯৮২ ব্যাচ
‎নিজস্ব প্রতিবেদক, ধনবাড়ী:
‎“সম্প্রীতিতে একসাথে, একতায় শক্তিশালী” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘বিরাশিয়ান এভারগ্রিন ফ্রেন্ডস গ্রুপ (BHS)’-এর বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ২০২৬।
‎শনিবার (৩০ মে) ধনবাড়ী উপজেলার ভাইঘাট শিশু একাডেমি মাঠে দিনব্যাপী এ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন দেশে-বিদেশে ছড়িয়ে থাকা ১৯৮২ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা। দীর্ঘ চার দশকেরও বেশি সময় পর অনেক সহপাঠীর সঙ্গে দেখা হওয়ায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। করমর্দন, আলিঙ্গন, হাসি-আনন্দ আর স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
‎১৯৬৯ সালে প্রতিষ্ঠিত ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের এই প্রাক্তন শিক্ষার্থীরা জানান, বন্ধুত্বের বন্ধন অটুট রাখা, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করার লক্ষ্যেই এই আয়োজন। তারা বলেন, কর্মব্যস্ত জীবনের নানা ব্যস্ততার মাঝেও এমন মিলনমেলা বন্ধুদের আরও কাছাকাছি নিয়ে আসে এবং অতীতের স্মৃতিগুলোকে নতুন করে জীবন্ত করে তোলে।
‎অনুষ্ঠানে ছিল পরিচিতি পর্ব, স্মৃতিচারণ, মধ্যাহ্নভোজ, কেক কাটা, র‍্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সহপাঠীদের অংশগ্রহণে গান, কবিতা ও নানা পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
‎দিনব্যাপী আনন্দ-উচ্ছ্বাস, বন্ধুত্বের উষ্ণতা এবং ফেলে আসা স্কুলজীবনের অসংখ্য স্মৃতিকে ঘিরে আয়োজিত এই ঈদ পুনর্মিলনী ১৯৮২ ব্যাচের বন্ধুদের জন্য হয়ে ওঠে এক অবিস্মরণীয় মিলনমেলা। আয়োজকরা ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত করার আশাবাদ ব্যক্ত করেন।