July 29, 2026, 6:03 pm
শিরোনাম:
স্বার্থহীন রাজনীতি ও জনসেবায় ব্রতী: আলোকদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় হযরত আলী শেখ অসহায় মানুষের পাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সমাজসেবক মোঃ জিলানী টাঙ্গাইলের গোপালপুরে হেমনগরে যমুনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ টাঙ্গাইলের হেমনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন কারানির্যাতিত বিএনপি নেতা মিজানুর রহমান খান মিলন ইউপি চেয়ারম্যান পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল যমুনায় পানি বাড়ায় সিরাজগঞ্জে ভয়াবহ ভাঙন ব্রিজ নেই, নৌকাই ভরসা: ধনবাড়ীর স্পঞ্জেরপুর-পঞ্চাশী পারাপারে শিক্ষার্থী ও এলাকাবাসীর চরম দুর্ভোগ বায়ু ও শব্দদূষণ রোধে জিরো টলারেন্স নীতি, প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ কুষ্টিয়ার খোকসায় মাদকের টাকা নিয়ে বিরোধে দুইজনকে কুপিয়ে হত্যা: এলাকায় চাঞ্চল্য মেধাভিত্তিক ও নিরপেক্ষ শিক্ষার নতুন জয়যাত্রা: প্রশ্নপত্রে রাজনৈতিক প্রভাবমুক্ততায় প্রশংসায় শিক্ষামন্ত্রী

ধনবাড়ীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬: উদ্বোধনী ম্যাচে ধনবাড়ী-গোপালপুর গোলশূন্য ড্র

মোঃ আবুল হোসেন রানা

ধনবাড়ীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬: উদ্বোধনী ম্যাচে ধনবাড়ী-গোপালপুর গোলশূন্য ড্র
নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল:
টাঙ্গাইলের ধনবাড়ীতে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। ধনবাড়ী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ধনবাড়ী উপজেলা ও গোপালপুর উপজেলা ফুটবল দল।
উদ্বোধনী অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস নুরজাহান আক্তার সাথী, প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। একাধিক গোলের সুযোগ সৃষ্টি হলেও কোনো দলই তা কাজে লাগাতে পারেনি। ফলে নির্ধারিত সময় শেষে ম্যাচটি ০-০ গোলশূন্য ড্র হয়।
উদ্বোধনী ম্যাচ উপভোগ করতে ধনবাড়ী সরকারি কলেজ মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। গোল না হলেও দুই দলের প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দর্শকরা দারুণ আনন্দ উপভোগ করেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা, ধনবাড়ীর আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতেও দর্শকদের ব্যাপক উপস্থিতি থাকবে বলে আশা করছেন আয়োজকরা।