July 29, 2026, 6:02 pm
শিরোনাম:
স্বার্থহীন রাজনীতি ও জনসেবায় ব্রতী: আলোকদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় হযরত আলী শেখ অসহায় মানুষের পাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সমাজসেবক মোঃ জিলানী টাঙ্গাইলের গোপালপুরে হেমনগরে যমুনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ টাঙ্গাইলের হেমনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন কারানির্যাতিত বিএনপি নেতা মিজানুর রহমান খান মিলন ইউপি চেয়ারম্যান পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল যমুনায় পানি বাড়ায় সিরাজগঞ্জে ভয়াবহ ভাঙন ব্রিজ নেই, নৌকাই ভরসা: ধনবাড়ীর স্পঞ্জেরপুর-পঞ্চাশী পারাপারে শিক্ষার্থী ও এলাকাবাসীর চরম দুর্ভোগ বায়ু ও শব্দদূষণ রোধে জিরো টলারেন্স নীতি, প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ কুষ্টিয়ার খোকসায় মাদকের টাকা নিয়ে বিরোধে দুইজনকে কুপিয়ে হত্যা: এলাকায় চাঞ্চল্য মেধাভিত্তিক ও নিরপেক্ষ শিক্ষার নতুন জয়যাত্রা: প্রশ্নপত্রে রাজনৈতিক প্রভাবমুক্ততায় প্রশংসায় শিক্ষামন্ত্রী

মাদক নয়, খেলাধুলার চর্চায় গড়ে উঠবে সুস্থ সমাজ: সুমন খান

মোঃ আবুল হোসেন রানা

মাদক নয়, খেলাধুলার চর্চায় গড়ে উঠবে সুস্থ সমাজ: সুমন খান

সিঁদুর ঘোষ রাজকুমার টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের ঘোষাখালী খেলার মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হাবলা ঘোষাখালী স্পোর্টস ক্লাব আয়োজিত “মাদকমুক্ত সমাজ গড়ি” শ্লোগানে ফুটবল ফাইনাল-২০২৬।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে অনুষ্ঠিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সুমন খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের ওপর। সেই তরুণদের যদি মাদকের ছোবল থেকে রক্ষা করতে হয়, তাহলে তাদের খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। খেলার মাঠ যত প্রাণবন্ত হবে, সমাজ তত বেশি মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত হবে।”

তিনি আরও বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং দেশপ্রেমের শিক্ষা দেয়। সুস্থ ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের পাশে দাঁড়িয়ে এ ধরনের আয়োজন যারা করছেন, তারা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আমি প্রত্যাশা করি।”

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরপ্রবাসী মো. শাওন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মো. আতাউর রহমান।

খেলায় বিবাহিত একাদশ ও অবিবাহিত একাদশ অংশ নেয়। নির্ধারিত সময়ে উভয় দল সমানতালে লড়াই করায় ম্যাচটি ট্রাইব্রেকারে গড়ায়। রুদ্ধশ্বাস ট্রাইব্রেকারে ৭–৬ গোলের ব্যবধানে বিবাহিত একাদশ বিজয়ী হয়ে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে ঘোষাখালী খেলার মাঠ পরিণত হয় মিলনমেলায়।

আয়োজকরা জানান, তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক সম্প্রীতি জোরদার করাই এ আয়োজনের মূল লক্ষ্য। এ আয়োজন সফল করতে সার্বিক সহযোগিতা করেন ঘোষাখালীর যুব সমাজ ও প্রবাসীরা।