June 28, 2026, 10:40 pm
শিরোনাম:
যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী সানজিদা গ্রেফতার দেশব্যাপী শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন টাঙ্গাইলে সাংবাদিক গোলাম মোস্তফার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাবলা ইউনিয়নে চেয়ারম্যান পদে শিউলি হাসান, মাঠে জোরালো গণসংযোগ সায়নী কে একটু শান্তিতে থাকতে দিন কাশিল দক্ষিণপাড়ায় ফুটবল উৎসবের মহারণ রুদ্ধশ্বাস ফাইনালে টাইব্রেকারে দোলান একাদশকে ৩–১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন অনিক একাদশ ধনবাড়ীতে ৫ পুড়িয়া হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার হাবলা ইউনিয়নে চেয়ারম্যান পদে শিউলি হাসান, মাঠে জোরালো গণসংযোগ হাবলা ইউনিয়নের উন্নয়নে ৯ দফা পরিকল্পনা ঘোষণা করলেন মো. সুমন খান গোহাত্রা মোড় থেকে দক্ষিণমুখী সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

মধুপুরে উপজেলা ও পৌর ছাত্রদলের প্রীতি ফুটবল ম্যাচে পৌর ছাত্রদলের জয়

মোঃ আবুল হোসেন রানা
0-3840x2160-0-0-{}-0-12#bokehtype:0#;ts:178522865084000;appts:1780922048975;qlty:1;;illum:2 scene:29 humanIn:9;

মধুপুরে উপজেলা ও পৌর ছাত্রদলের প্রীতি ফুটবল ম্যাচে পৌর ছাত্রদলের জয়
‎মধুপুর (টাঙ্গাইল), ০৮ জুন
‎”খেলাধুলা হোক সম্প্রীতি ও সৌহার্দ্যের সেতুবন্ধন” এই স্লোগানকে সামনে রেখে মধুপুর উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে ২-০ গোলের ব্যবধানে বিজয় অর্জন করেছে পৌর ছাত্রদল।
‎সোমবার বিকেলে মধুপুরের রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে দুই দলের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য খেলা উপহার দেন। খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক দর্শক, নেতাকর্মী ও ক্রীড়াপ্রেমী মানুষ।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার। এছাড়া উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির নেতা আলহাজ খন্দকার মোতালিব হোসেন, মধুপুর উপজেলা বিএনপির সদস্য আলহাজ মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু এবং মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্নাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
‎খেলা শেষে বিজয়ী পৌর ছাত্রদলের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।