July 29, 2026, 10:19 pm
শিরোনাম:
স্বার্থহীন রাজনীতি ও জনসেবায় ব্রতী: আলোকদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় হযরত আলী শেখ অসহায় মানুষের পাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সমাজসেবক মোঃ জিলানী টাঙ্গাইলের গোপালপুরে হেমনগরে যমুনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ টাঙ্গাইলের হেমনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন কারানির্যাতিত বিএনপি নেতা মিজানুর রহমান খান মিলন ইউপি চেয়ারম্যান পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল যমুনায় পানি বাড়ায় সিরাজগঞ্জে ভয়াবহ ভাঙন ব্রিজ নেই, নৌকাই ভরসা: ধনবাড়ীর স্পঞ্জেরপুর-পঞ্চাশী পারাপারে শিক্ষার্থী ও এলাকাবাসীর চরম দুর্ভোগ বায়ু ও শব্দদূষণ রোধে জিরো টলারেন্স নীতি, প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ কুষ্টিয়ার খোকসায় মাদকের টাকা নিয়ে বিরোধে দুইজনকে কুপিয়ে হত্যা: এলাকায় চাঞ্চল্য মেধাভিত্তিক ও নিরপেক্ষ শিক্ষার নতুন জয়যাত্রা: প্রশ্নপত্রে রাজনৈতিক প্রভাবমুক্ততায় প্রশংসায় শিক্ষামন্ত্রী

মধুপুরে ইজিবাইক ও অটোরিকশার দাপটে তীব্র যানজট

মোঃ আবুল হোসেন রানা
0-3840x2160-0-0-{}-0-12#

মধুপুরে ইজিবাইক ও অটোরিকশার দাপটে তীব্র যানজট
নিজস্ব প্রতিবেদক, মধুপুর (টাঙ্গাইল):
টাঙ্গাইলের মধুপুর পৌরসভা ও প্রধান সড়কগুলোতে অতিরিক্ত ইজিবাইক ও ব্যাটারিচালিত অটোরিকশার কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বাসস্ট্যান্ড, আনারস চত্বর, ঢাকা-জামালপুর মহাসড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সকাল থেকে রাত পর্যন্ত যানবাহনের দীর্ঘ জট লেগেই থাকে।
স্থানীয়দের অভিযোগ, নির্দিষ্ট স্ট্যান্ড না থাকা, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং ট্রাফিক আইন না মানার কারণে পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। অনেক চালক রাস্তার মাঝখানেই গাড়ি থামিয়ে যাত্রী তোলায় সাধারণ যান চলাচল ব্যাহত হচ্ছে।
ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়ছেন। বিশেষ করে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির সময় যানজট ভয়াবহ আকার ধারণ করে। এতে সময় নষ্টের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও।
সচেতন মহল দ্রুত ইজিবাইক নিয়ন্ত্রণ, অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ এবং মহাসড়কে এসব যান চলাচলে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।