June 28, 2026, 10:40 pm
শিরোনাম:
যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী সানজিদা গ্রেফতার দেশব্যাপী শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন টাঙ্গাইলে সাংবাদিক গোলাম মোস্তফার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাবলা ইউনিয়নে চেয়ারম্যান পদে শিউলি হাসান, মাঠে জোরালো গণসংযোগ সায়নী কে একটু শান্তিতে থাকতে দিন কাশিল দক্ষিণপাড়ায় ফুটবল উৎসবের মহারণ রুদ্ধশ্বাস ফাইনালে টাইব্রেকারে দোলান একাদশকে ৩–১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন অনিক একাদশ ধনবাড়ীতে ৫ পুড়িয়া হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার হাবলা ইউনিয়নে চেয়ারম্যান পদে শিউলি হাসান, মাঠে জোরালো গণসংযোগ হাবলা ইউনিয়নের উন্নয়নে ৯ দফা পরিকল্পনা ঘোষণা করলেন মো. সুমন খান গোহাত্রা মোড় থেকে দক্ষিণমুখী সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

আলোচনায় আসা কৃষক কবির হোসেনের না–ফেরার দেশে তারেক রহমানের হাত থেকে কৃষিকার্ড গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল; হৃদরোগে মৃত্যুতে শোকের ছায়া

মোঃ আবুল হোসেন রানা

আলোচনায় আসা কৃষক কবির হোসেনের না–ফেরার দেশে
তারেক রহমানের হাত থেকে কৃষিকার্ড গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল; হৃদরোগে মৃত্যুতে শোকের ছায়া

সিঁদুর ঘোষ রাজকুমার টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামের কৃষক কবির হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও শোক প্রকাশ করছেন অনেকেই।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কবির হোসেন সম্প্রতি কৃষিকার্ড গ্রহণের একটি অনুষ্ঠানে তারেক রহমানের হাত থেকে কৃষিকার্ড গ্রহণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনায় আসেন। অল্প সময়েই তিনি দেশজুড়ে পরিচিত মুখে পরিণত হন এবং বিষয়টি বিভিন্ন মহলে আলোচনার জন্ম দেয়।
তাঁর আকস্মিক মৃত্যুতে তারটিয়া গ্রামে নেমে এসেছে শোকের আবহ। স্থানীয়রা বলেন, কবির হোসেন ছিলেন একজন পরিশ্রমী, বিনয়ী ও সাদাসিধে মানুষ। কৃষিকাজের পাশাপাশি তিনি সবার সঙ্গে আন্তরিক আচরণের জন্য পরিচিত ছিলেন। তাঁর মৃত্যু শুধু পরিবারের জন্য নয়, পুরো এলাকার জন্যই অপূরণীয় ক্ষতি।
স্বজনরা জানান, তাঁর মৃত্যুতে পরিবার একজন অভিভাবককে হারিয়েছে। এলাকাবাসী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা