ধনবাড়ী নবাব প্যালেস ঈদগাহ মাঠের মাটি ভরাট কাজের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক:
ঐতিহাসিক ধনবাড়ী নবাব প্যালেস ঈদগাহ মাঠের মাটি ভরাট কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী আলহাজ্ব ফকির মাহবুব।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস নূর জাহান আক্তার সাথী। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই উন্নয়নমূলক কাজের ফলে ঐতিহাসিক ঈদগাহ মাঠের পরিবেশ আরও উন্নত ও এলাকাবাসীর ব্যবহারের জন্য অধিকতর উপযোগী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।