June 5, 2026, 11:36 pm
শিরোনাম:
সবচেয়ে কম ব্যবহারকারী গ্রাহকদের বিদ্যুতের দাম কমানো হলো ঘাটাইলে যুবদল কর্মী নিখোঁজের চার দিন পর বিলে থেকে লাশ উদ্ধার মধুপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান দিবস পালিত মনোরম পরিবেশে মধুপুর-ধনবাড়ী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত উত্তর টাঙ্গাইলে ‘আল ইফাদাহ ছাত্র পরিষদ’-এর উদ্বোধনী সভা ও হাফেজ সংবর্ধনা অনুষ্ঠিত মধুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত মধুপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ভাইঘাট উচ্চ বিদ্যালয়  ‘বিরাশিয়ান এভারগ্রিন ফ্রেন্ডস গ্রুপ’-এর ঈদ পুনর্মিলনী: স্মৃতিচারণে মুখর এসএসসি ১৯৮২ ব্যাচ ঈদ পরবর্তীতে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন আমাদের , ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ওপ্রযুক্তি মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী, ফকির মাহবুব আনাম স্বপন এমপি। এসময় হাসপাতালে রোগীদের খোজ নেন তিনি। অরণখোলা ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে জয়নাল আবেদীন বাবলুকে দেখতে চায় জনগণ

ধনবাড়ীতে তীব্র তাপদাহে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ

মোঃ আবুল হোসেন রানা

ধনবাড়ীতে তীব্র তাপদাহে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ধনবাড়ীতে তীব্র তাপদাহ ও প্রচণ্ড গরমে স্বাস্থ্যঝুঁকি কমাতে টাঙ্গাইলের ধনবাড়ীতে এসএসসি ও সমমানের ২০২৬ সালের পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে ধনবাড়ী উপজেলা ছাত্রদল।

বুধবার পরীক্ষাকেন্দ্রের সামনে ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পৌরসভার মেয়র পদপ্রার্থী হাফেজ খায়রুল ইসলাম মুন্সির পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি, কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজিবসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, চলমান তীব্র গরমে পরীক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকায় মানবিক দৃষ্টিকোণ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবীরা পরীক্ষার্থীদের হাতে হাতে বিশুদ্ধ পানি ও স্যালাইন পৌঁছে দেন। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রে উপস্থিত অভিভাবকদের মাঝেও পানি বিতরণ করা হয়।

নেতাকর্মীরা বলেন, “প্রচণ্ড গরমে পরীক্ষার্থীরা যেন সুস্থভাবে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা এ কার্যক্রম পরিচালনা করছি।”