মধুপুরে কম্পিউটার, প্রজেক্টর ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
মধুপুর (টাঙ্গাইল), ২২ জুন ২০২৬:
“ছোট হাতের বড় কাজ, গাছ লাগাব আমরা আজ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে অনুষ্ঠিত হলো কম্পিউটার সেট, প্রজেক্টর ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান। আজ সোমবার (২২ জুন) সকাল ৯টায় মধুপুর উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার এবং বাংলাদেশ স্কাউটস, মধুপুর উপজেলার সভাপতি জনাব মো: জুবায়ের হোসেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে শিক্ষা ও প্রযুক্তিগত সহায়তার অংশ হিসেবে কম্পিউটার সেট ও প্রজেক্টর প্রদান করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিকে উৎসাহিত করতে বিতরণ করা হয় গাছের চারা।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্কাউটস সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।