August 1, 2026, 7:15 am
শিরোনাম:
মধুপুরের জনগণের পাশে আনোয়ারা খন্দকার লিলি সরকার মধুপুরের আলোকদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন স্বার্থহীন রাজনীতি ও জনসেবায় ব্রতী: আলোকদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় হযরত আলী শেখ অসহায় মানুষের পাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সমাজসেবক মোঃ জিলানী টাঙ্গাইলের গোপালপুরে হেমনগরে যমুনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ টাঙ্গাইলের হেমনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন কারানির্যাতিত বিএনপি নেতা মিজানুর রহমান খান মিলন ইউপি চেয়ারম্যান পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল যমুনায় পানি বাড়ায় সিরাজগঞ্জে ভয়াবহ ভাঙন ব্রিজ নেই, নৌকাই ভরসা: ধনবাড়ীর স্পঞ্জেরপুর-পঞ্চাশী পারাপারে শিক্ষার্থী ও এলাকাবাসীর চরম দুর্ভোগ বায়ু ও শব্দদূষণ রোধে জিরো টলারেন্স নীতি, প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

মধুপুরের জনগণের পাশে আনোয়ারা খন্দকার লিলি সরকার

মোঃ আবুল হোসেন রানা
0-3840x2160-0-0-{}-0-12#bokehtype:0#;ts:653073929281454;appts:1785060606559;qlty:1;;illum:2 scene:50 humanIn:8;

মধুপুরের জনগণের পাশে আনোয়ারা খন্দকার লিলি সরকার
টাঙ্গাইল প্রতিনিধি:
মধুপুর পৌরসভার তিনবারের নির্বাচিত সাবেক সফল মেয়র ও মরহুম সরকার শহীদের সহধর্মিণী আনোয়ারা খন্দকার লিলি সরকার নিয়মিতভাবে মধুপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের খোঁজখবর নিচ্ছেন। সম্প্রতি তিনি বিড়ি শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করে তাদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
মরহুম সরকার শহীদ ছিলেন মধুপুর পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র এবং টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী। জনসেবা, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের জন্য তিনি এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেন। তাঁর মৃত্যুর পরও তাঁর উন্নয়নের দর্শন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আজও স্থানীয় মানুষের কাছে স্মরণীয়।
আনোয়ারা খন্দকার লিলি সরকার বলেন, মরহুম সরকার শহীদের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া এবং মধুপুর পৌরবাসীর সেবা করাই তাঁর প্রধান লক্ষ্য। তিনি পরিচ্ছন্ন, আধুনিক ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সড়ক, ড্রেনেজ, বিশুদ্ধ পানি, আলোকসজ্জা, স্বাস্থ্যসেবা এবং নাগরিক সুবিধা সম্প্রসারণসহ পৌর এলাকার সার্বিক উন্নয়নে তিনি জনগণের পাশে থেকে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন। একই সঙ্গে তিনি শ্রমজীবী মানুষসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার ও কল্যাণে কাজ করতে সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।