August 1, 2026, 4:47 am
শিরোনাম:
মধুপুরের জনগণের পাশে আনোয়ারা খন্দকার লিলি সরকার মধুপুরের আলোকদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন স্বার্থহীন রাজনীতি ও জনসেবায় ব্রতী: আলোকদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় হযরত আলী শেখ অসহায় মানুষের পাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সমাজসেবক মোঃ জিলানী টাঙ্গাইলের গোপালপুরে হেমনগরে যমুনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ টাঙ্গাইলের হেমনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন কারানির্যাতিত বিএনপি নেতা মিজানুর রহমান খান মিলন ইউপি চেয়ারম্যান পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল যমুনায় পানি বাড়ায় সিরাজগঞ্জে ভয়াবহ ভাঙন ব্রিজ নেই, নৌকাই ভরসা: ধনবাড়ীর স্পঞ্জেরপুর-পঞ্চাশী পারাপারে শিক্ষার্থী ও এলাকাবাসীর চরম দুর্ভোগ বায়ু ও শব্দদূষণ রোধে জিরো টলারেন্স নীতি, প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

অক্টোবর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা

মোঃ আবুল হোসেন রানা

অক্টোবর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা
​নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ৭ জুলাই, ২০২৬
​আগামী অক্টোবর মাস থেকে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার (৭ জুলাই, ২০২৬) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
​ব্রিফিংয়ে দেওয়া তথ্য অনুযায়ী, সরকারের পরিকল্পনা হলো আগামী ২০২৭ সালের অক্টোবরের মধ্যে স্থানীয় সরকারের সব ধাপের নির্বাচন পর্যায়ক্রমে সম্পন্ন করা। এই নির্বাচন প্রক্রিয়া সর্বোচ্চ এক বছরের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
​উপদেষ্টা জানান, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ইতিমধ্যে একটি রোডম্যাপ প্রণয়নের কাজ শুরু করেছে। এর আগে গত জুন মাসে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও জানানো হয়েছিল যে, তারা অক্টোবরকে লক্ষ্য করে নির্বাচনের প্রাক-প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।
​পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং এরপর পর্যায়ক্রমে পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করা হবে। নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল আগস্ট মাসের দ্বিতীয় অর্ধে ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।