অসহায় মানুষের পাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সমাজসেবক মোঃ জিলানী
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৭নং আলোকদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের যুবদল কর্মী ও সমাজসেবক মোঃ জিলানী দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে নীরবে কাজ করে যাচ্ছেন।
স্থানীয়দের ভাষ্য, যে কোনো দুর্যোগ, অসুস্থতা কিংবা পারিবারিক সংকটে সবার আগে মানুষের পাশে দাঁড়ান তিনি। দরিদ্র পরিবারের খোঁজখবর নেওয়া, আর্থিক সহযোগিতা, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে নিয়মিত কাজ করে যাচ্ছেন মোঃ জিলানী।
এলাকাবাসীর মতে, রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি একজন মানবিক মানুষ হিসেবে তিনি সবার আস্থা অর্জন করেছেন। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর কারণে তিনি এলাকায় প্রশংসিত।
এ বিষয়ে মোঃ জিলানী বলেন, “মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সব সময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকতে চাই এবং সমাজের কল্যাণে কাজ করে যেতে চাই।”