July 29, 2026, 10:22 pm
শিরোনাম:
স্বার্থহীন রাজনীতি ও জনসেবায় ব্রতী: আলোকদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় হযরত আলী শেখ অসহায় মানুষের পাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সমাজসেবক মোঃ জিলানী টাঙ্গাইলের গোপালপুরে হেমনগরে যমুনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ টাঙ্গাইলের হেমনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন কারানির্যাতিত বিএনপি নেতা মিজানুর রহমান খান মিলন ইউপি চেয়ারম্যান পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল যমুনায় পানি বাড়ায় সিরাজগঞ্জে ভয়াবহ ভাঙন ব্রিজ নেই, নৌকাই ভরসা: ধনবাড়ীর স্পঞ্জেরপুর-পঞ্চাশী পারাপারে শিক্ষার্থী ও এলাকাবাসীর চরম দুর্ভোগ বায়ু ও শব্দদূষণ রোধে জিরো টলারেন্স নীতি, প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ কুষ্টিয়ার খোকসায় মাদকের টাকা নিয়ে বিরোধে দুইজনকে কুপিয়ে হত্যা: এলাকায় চাঞ্চল্য মেধাভিত্তিক ও নিরপেক্ষ শিক্ষার নতুন জয়যাত্রা: প্রশ্নপত্রে রাজনৈতিক প্রভাবমুক্ততায় প্রশংসায় শিক্ষামন্ত্রী

ভাইঘাটে ব্র্যাকের উদ্যোগে খামারি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ আবুল হোসেন রানা
0-3840x2160-0-0-{}-0-12#

ভাইঘাটে ব্র্যাকের উদ্যোগে খামারি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
‎মধুপুরের সময় নিউজ
‎দেশের ডেইরি খাতকে আরও আধুনিক ও লাভজনক করতে brac.net⁠� কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে ভাইঘাটে “গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা” শীর্ষক এক খামারি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‎প্রশিক্ষণে স্থানীয় বিভিন্ন এলাকার খামারিরা অংশ নেন। কর্মশালায় আধুনিক প্রযুক্তিনির্ভর গাভী পালন, উন্নত জাত সংরক্ষণ, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, কৃত্রিম প্রজননের সুফল ও দুধ উৎপাদন বৃদ্ধির বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি খামারকে কীভাবে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা যায়, সে বিষয়েও আলোচনা করা হয়।
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ রেজাউল করিম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা; বাদশা মিয়া আনন্দ, রিজিওনাল সেলস ম্যানেজার, ঢাকা রিজিয়ন এবং হাসান তারেক, এরিয়া সেলস সাপোর্ট, টাঙ্গাইল।
‎প্রশিক্ষণে অংশ নেওয়া খামারিরা জানান, এ ধরনের আয়োজন তাদের খামার ব্যবস্থাপনায় নতুন দিকনির্দেশনা দেবে এবং উৎপাদন ও আয় বাড়াতে সহায়ক হবে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।