June 5, 2026, 11:35 pm
শিরোনাম:
সবচেয়ে কম ব্যবহারকারী গ্রাহকদের বিদ্যুতের দাম কমানো হলো ঘাটাইলে যুবদল কর্মী নিখোঁজের চার দিন পর বিলে থেকে লাশ উদ্ধার মধুপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান দিবস পালিত মনোরম পরিবেশে মধুপুর-ধনবাড়ী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত উত্তর টাঙ্গাইলে ‘আল ইফাদাহ ছাত্র পরিষদ’-এর উদ্বোধনী সভা ও হাফেজ সংবর্ধনা অনুষ্ঠিত মধুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত মধুপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ভাইঘাট উচ্চ বিদ্যালয়  ‘বিরাশিয়ান এভারগ্রিন ফ্রেন্ডস গ্রুপ’-এর ঈদ পুনর্মিলনী: স্মৃতিচারণে মুখর এসএসসি ১৯৮২ ব্যাচ ঈদ পরবর্তীতে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন আমাদের , ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ওপ্রযুক্তি মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী, ফকির মাহবুব আনাম স্বপন এমপি। এসময় হাসপাতালে রোগীদের খোজ নেন তিনি। অরণখোলা ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে জয়নাল আবেদীন বাবলুকে দেখতে চায় জনগণ

অরণখোলা ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে জয়নাল আবেদীন বাবলুকে দেখতে চায় জনগণ

মোঃ আবুল হোসেন রানা

অরণখোলা ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে জয়নাল আবেদীন বাবলুকে দেখতে চায় জনগণ
‎মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
‎টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৯নং অরণখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বৃহত্তর অরণখোলা ইউনিয়ন সাবেক বিএনপির সভাপতি ও মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন বাবলু।
‎স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন। করোনাকালীন সময়সহ বিভিন্ন দুর্যোগে সাধারণ মানুষের সহযোগিতায় এগিয়ে আসায় এলাকায় একজন জনবান্ধব নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।
‎স্থানীয় ভোটারদের মতে, অরণখোলা ইউনিয়নের উন্নয়ন, রাস্তাঘাট ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় জয়নাল আবেদীন বাবলু একজন যোগ্য নেতৃত্ব হতে পারেন। দল থেকে মনোনয়ন পেলে তিনি জনপ্রিয় প্রার্থী হবেন বলেও মনে করছেন নেতাকর্মীরা।
‎এ বিষয়ে জয়নাল আবেদীন বাবলু বলেন, “আমি মানুষের সেবা করার জন্য রাজনীতি করি। জনগণ সুযোগ দিলে অরণখোলা ইউনিয়নকে একটি আধুনিক ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবো।”
‎নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাকে নিয়ে আলোচনা ও জনসমর্থন বাড়ছে বলে জানা গেছে।