June 5, 2026, 11:34 pm
শিরোনাম:
সবচেয়ে কম ব্যবহারকারী গ্রাহকদের বিদ্যুতের দাম কমানো হলো ঘাটাইলে যুবদল কর্মী নিখোঁজের চার দিন পর বিলে থেকে লাশ উদ্ধার মধুপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান দিবস পালিত মনোরম পরিবেশে মধুপুর-ধনবাড়ী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত উত্তর টাঙ্গাইলে ‘আল ইফাদাহ ছাত্র পরিষদ’-এর উদ্বোধনী সভা ও হাফেজ সংবর্ধনা অনুষ্ঠিত মধুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত মধুপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ভাইঘাট উচ্চ বিদ্যালয়  ‘বিরাশিয়ান এভারগ্রিন ফ্রেন্ডস গ্রুপ’-এর ঈদ পুনর্মিলনী: স্মৃতিচারণে মুখর এসএসসি ১৯৮২ ব্যাচ ঈদ পরবর্তীতে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন আমাদের , ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ওপ্রযুক্তি মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী, ফকির মাহবুব আনাম স্বপন এমপি। এসময় হাসপাতালে রোগীদের খোজ নেন তিনি। অরণখোলা ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে জয়নাল আবেদীন বাবলুকে দেখতে চায় জনগণ

উত্তর টাঙ্গাইলে ‘আল ইফাদাহ ছাত্র পরিষদ’-এর উদ্বোধনী সভা ও হাফেজ সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ আবুল হোসেন রানা
0-3840x2160-0-0-{}-0-12#bokehtype:0#;ts:237100314093000;appts:1780314631124;qlty:1;;illum:2 scene:29 humanIn:5;

উত্তর টাঙ্গাইলে ‘আল ইফাদাহ ছাত্র পরিষদ’-এর উদ্বোধনী সভা ও হাফেজ সংবর্ধনা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, উত্তর টাঙ্গাইল:
উত্তর টাঙ্গাইল অঞ্চলের কৃতি হাফেজ ছাত্রদের সম্মাননা ও সংবর্ধনা প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘আল ইফাদাহ ছাত্র পরিষদ’। সোমবার (১ জুন) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আয়োজিত উদ্বোধনী ও পরিচিতি সভায় এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাফেজ ছাত্ররা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআনের হাফেজ হওয়ার গৌরবময় অর্জনের স্বীকৃতিস্বরূপ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় বক্তারা কোরআনের শিক্ষাকে ব্যক্তি ও সমাজজীবনে ধারণ করার গুরুত্ব তুলে ধরেন।
সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্বেরাত প্রতিযোগিতা ও আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের মেধা ও প্রতিভার পরিচয় তুলে ধরে।
অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা ‘আল ইফাদাহ ছাত্র পরিষদ’-এর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে সংগঠনটি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।