অরণখোলা ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে জয়নাল আবেদীন বাবলুকে দেখতে চায় জনগণ
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৯নং অরণখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বৃহত্তর অরণখোলা ইউনিয়ন সাবেক বিএনপির সভাপতি ও মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন বাবলু।
স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন। করোনাকালীন সময়সহ বিভিন্ন দুর্যোগে সাধারণ মানুষের সহযোগিতায় এগিয়ে আসায় এলাকায় একজন জনবান্ধব নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।
স্থানীয় ভোটারদের মতে, অরণখোলা ইউনিয়নের উন্নয়ন, রাস্তাঘাট ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় জয়নাল আবেদীন বাবলু একজন যোগ্য নেতৃত্ব হতে পারেন। দল থেকে মনোনয়ন পেলে তিনি জনপ্রিয় প্রার্থী হবেন বলেও মনে করছেন নেতাকর্মীরা।
এ বিষয়ে জয়নাল আবেদীন বাবলু বলেন, “আমি মানুষের সেবা করার জন্য রাজনীতি করি। জনগণ সুযোগ দিলে অরণখোলা ইউনিয়নকে একটি আধুনিক ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবো।”
নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাকে নিয়ে আলোচনা ও জনসমর্থন বাড়ছে বলে জানা গেছে।