June 6, 2026, 2:45 am
শিরোনাম:
সবচেয়ে কম ব্যবহারকারী গ্রাহকদের বিদ্যুতের দাম কমানো হলো ঘাটাইলে যুবদল কর্মী নিখোঁজের চার দিন পর বিলে থেকে লাশ উদ্ধার মধুপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান দিবস পালিত মনোরম পরিবেশে মধুপুর-ধনবাড়ী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত উত্তর টাঙ্গাইলে ‘আল ইফাদাহ ছাত্র পরিষদ’-এর উদ্বোধনী সভা ও হাফেজ সংবর্ধনা অনুষ্ঠিত মধুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত মধুপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ভাইঘাট উচ্চ বিদ্যালয়  ‘বিরাশিয়ান এভারগ্রিন ফ্রেন্ডস গ্রুপ’-এর ঈদ পুনর্মিলনী: স্মৃতিচারণে মুখর এসএসসি ১৯৮২ ব্যাচ ঈদ পরবর্তীতে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন আমাদের , ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ওপ্রযুক্তি মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী, ফকির মাহবুব আনাম স্বপন এমপি। এসময় হাসপাতালে রোগীদের খোজ নেন তিনি। অরণখোলা ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে জয়নাল আবেদীন বাবলুকে দেখতে চায় জনগণ

ধনবাড়ী উপজেলা ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন ৬ জুন সহ-সভাপতি পদে লড়ছেন মোঃ কুরবান আলী

মোঃ আবুল হোসেন রানা

ধনবাড়ী উপজেলা ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন ৬ জুন
সহ-সভাপতি পদে লড়ছেন মোঃ কুরবান আলী
নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল:
আসন্ন ৬ জুন ২০২৬, শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ধনবাড়ী উপজেলা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন। নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
এবারের নির্বাচনে সমিতির গুরুত্বপূর্ণ সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট ব্যবসায়ী ও মেসার্স শহর সরকার ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ কুরবান আলী। তার প্রতীক ‘টেলিভিশন’ মার্কা।
নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, সমিতির উন্নয়ন এবং একটি আধুনিক ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলাই তার মূল লক্ষ্য। তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।
এদিকে তার সমর্থকরা জানান, দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের পাশে থেকে কাজ করে যাওয়ায় মোঃ কুরবান আলীর প্রতি সাধারণ সদস্যদের ব্যাপক সাড়া রয়েছে। তাই তারা ‘টেলিভিশন’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক
মোঃ কুরবান আলীর পক্ষ থেকে ধনবাড়ী উপজেলার সকল ব্যবসায়ী, ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের জানানো হয়েছে আন্তরিক ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন।