June 6, 2026, 2:46 am
শিরোনাম:
সবচেয়ে কম ব্যবহারকারী গ্রাহকদের বিদ্যুতের দাম কমানো হলো ঘাটাইলে যুবদল কর্মী নিখোঁজের চার দিন পর বিলে থেকে লাশ উদ্ধার মধুপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান দিবস পালিত মনোরম পরিবেশে মধুপুর-ধনবাড়ী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত উত্তর টাঙ্গাইলে ‘আল ইফাদাহ ছাত্র পরিষদ’-এর উদ্বোধনী সভা ও হাফেজ সংবর্ধনা অনুষ্ঠিত মধুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত মধুপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ভাইঘাট উচ্চ বিদ্যালয়  ‘বিরাশিয়ান এভারগ্রিন ফ্রেন্ডস গ্রুপ’-এর ঈদ পুনর্মিলনী: স্মৃতিচারণে মুখর এসএসসি ১৯৮২ ব্যাচ ঈদ পরবর্তীতে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন আমাদের , ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ওপ্রযুক্তি মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী, ফকির মাহবুব আনাম স্বপন এমপি। এসময় হাসপাতালে রোগীদের খোজ নেন তিনি। অরণখোলা ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে জয়নাল আবেদীন বাবলুকে দেখতে চায় জনগণ

আউশনারা ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় এম রতন হায়দার

মোঃ আবুল হোসেন রানা

আউশনারা ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় এম রতন হায়দার
নিজস্ব প্রতিবেদক | মধুপুর, টাঙ্গাইল
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৮ নং আউশনারা ইউনিয়নে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়তে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীদের প্রচারণায় ইতোমধ্যেই সরগরম হয়ে উঠেছে পুরো ইউনিয়ন। সামাজিক যোগাযোগ মাধ্যম, পোস্টার ও ফেস্টুনে নিজেদের প্রার্থিতার বার্তা দিচ্ছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা এম রতন হায়দার। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকার কারণে এলাকায় তার পরিচিতি রয়েছে বলে জানান স্থানীয়রা।
এদিকে এলাকাবাসীর উদ্যোগে প্রচারিত বিভিন্ন পোস্টার ও ফেস্টুনে এম রতন হায়দারকে একজন সৎ, যোগ্য, নিষ্ঠাবান, নির্ভীক ও তরুণ সমাজসেবক হিসেবে তুলে ধরা হয়েছে। পোস্টারে উল্লেখ করা হয়েছে— “স্মার্ট ও ডিজিটাল আউশনারা ইউনিয়ন বিনির্মাণে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এম রতন হায়দারকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী।”
স্থানীয় ভোটারদের একাংশের সঙ্গে কথা বলে জানা যায়, তরুণ নেতৃত্ব ও আধুনিক চিন্তাধারার কারণে এম রতন হায়দারকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ, শিক্ষা ও সামাজিক উন্নয়নে তার সম্ভাব্য ভূমিকা নিয়ে আশাবাদী অনেকে।
নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ইতোমধ্যেই সাধারণ ভোটারদের মধ্যে আলোচনা-পর্যালোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের প্রচারণায় জমে উঠতে শুরু করেছে আউশনারা ইউনিয়নের নির্বাচনী