June 28, 2026, 10:40 pm
শিরোনাম:
যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী সানজিদা গ্রেফতার দেশব্যাপী শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন টাঙ্গাইলে সাংবাদিক গোলাম মোস্তফার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাবলা ইউনিয়নে চেয়ারম্যান পদে শিউলি হাসান, মাঠে জোরালো গণসংযোগ সায়নী কে একটু শান্তিতে থাকতে দিন কাশিল দক্ষিণপাড়ায় ফুটবল উৎসবের মহারণ রুদ্ধশ্বাস ফাইনালে টাইব্রেকারে দোলান একাদশকে ৩–১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন অনিক একাদশ ধনবাড়ীতে ৫ পুড়িয়া হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার হাবলা ইউনিয়নে চেয়ারম্যান পদে শিউলি হাসান, মাঠে জোরালো গণসংযোগ হাবলা ইউনিয়নের উন্নয়নে ৯ দফা পরিকল্পনা ঘোষণা করলেন মো. সুমন খান গোহাত্রা মোড় থেকে দক্ষিণমুখী সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

মধুপুর উপজেলা যুবদলের সাবেক নেতা সোহেল তালুকদারের ইন্তেকাল: এলাকায় শোকের ছায়া

মোঃ আবুল হোসেন রানা

মধুপুর উপজেলা যুবদলের সাবেক নেতা সোহেল তালুকদারের ইন্তেকাল: এলাকায় শোকের ছায়া
​মধুপুর প্রতিনিধি:
মধুপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল তালুকদার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার (১৯ জুন, ২০২৬) হঠাৎ স্ট্রোকজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
​তার এই আকস্মিক মৃত্যুতে মধুপুর উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষের মাঝে নেমে এসেছে গভীর শোক ও মর্মাহত পরিবেশ।
​মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাব এবং স্থানীয় সর্বস্তরের সাধারণ জনগণের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। শোক বার্তায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়, তিনি যেন মরহুমের সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন।
​পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। মহান আল্লাহ যেন এই কঠিন সময়ে শোকাবহ পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, এই কামনাই করেছেন এলাকাবাসী।