0-3840x2160-0-0-{}-0-12#
টাঙ্গাইলের মধুপুরে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি ‘ফিল্ড ভিজিট প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। Japan International Cooperation Agency (জাইকা) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর যৌথ উদ্যোগে ‘বাংলা-শেপ’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি আয়োজন করা হয়।
রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত এই কর্মসূচিতে কৃষকদের আধুনিক চাষাবাদ, বাজারভিত্তিক ফসল উৎপাদন ও বিপণন কৌশল বিষয়ে পরামর্শ দেওয়া হয়। আয়োজকরা জানান, কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।