June 28, 2026, 10:38 pm
শিরোনাম:
যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী সানজিদা গ্রেফতার দেশব্যাপী শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন টাঙ্গাইলে সাংবাদিক গোলাম মোস্তফার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাবলা ইউনিয়নে চেয়ারম্যান পদে শিউলি হাসান, মাঠে জোরালো গণসংযোগ সায়নী কে একটু শান্তিতে থাকতে দিন কাশিল দক্ষিণপাড়ায় ফুটবল উৎসবের মহারণ রুদ্ধশ্বাস ফাইনালে টাইব্রেকারে দোলান একাদশকে ৩–১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন অনিক একাদশ ধনবাড়ীতে ৫ পুড়িয়া হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার হাবলা ইউনিয়নে চেয়ারম্যান পদে শিউলি হাসান, মাঠে জোরালো গণসংযোগ হাবলা ইউনিয়নের উন্নয়নে ৯ দফা পরিকল্পনা ঘোষণা করলেন মো. সুমন খান গোহাত্রা মোড় থেকে দক্ষিণমুখী সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

মধুপুরে ছেওগাং জলমহল উদ্বোধন করা হয়।

Reporter Name

মধুপুরে ছেওগাং জলমহল উদ্বোধন করা হয়
নিজস্ব প্রতিবেদক | মধুপুর, টাঙ্গাইল
টাঙ্গাইলের মধুপুর উপজেলার আমবাড়িয়া-আধুরিয়া এলাকায় ছেওগাং জলমহল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন। ধলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. এনামুল হক ভিপি জলমহলটির উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আ. আজিজ মাস্টার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজসেবক শ্রী তপন চন্দ্র সাহা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুজন (আনু), রাসেল, মোস্তাক, আক্তার ও মোজাফ্ফর।
উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিতদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। স্থানীয় মৎস্যজীবী ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।