June 28, 2026, 10:38 pm
শিরোনাম:
যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী সানজিদা গ্রেফতার দেশব্যাপী শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন টাঙ্গাইলে সাংবাদিক গোলাম মোস্তফার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাবলা ইউনিয়নে চেয়ারম্যান পদে শিউলি হাসান, মাঠে জোরালো গণসংযোগ সায়নী কে একটু শান্তিতে থাকতে দিন কাশিল দক্ষিণপাড়ায় ফুটবল উৎসবের মহারণ রুদ্ধশ্বাস ফাইনালে টাইব্রেকারে দোলান একাদশকে ৩–১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন অনিক একাদশ ধনবাড়ীতে ৫ পুড়িয়া হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার হাবলা ইউনিয়নে চেয়ারম্যান পদে শিউলি হাসান, মাঠে জোরালো গণসংযোগ হাবলা ইউনিয়নের উন্নয়নে ৯ দফা পরিকল্পনা ঘোষণা করলেন মো. সুমন খান গোহাত্রা মোড় থেকে দক্ষিণমুখী সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

ধনবাড়ীতে ইজিবাইক ও প্রাইভেটকারের সংঘর্ষে আহত ৭

মোঃ আবুল হোসেন রানা

ধনবাড়ীতে ইজিবাইক ও প্রাইভেটকারের সংঘর্ষে আহত ৭
‎নিজস্ব প্রতিবেদক | মধুপুরের সময় নিউজ | ১৮ জুন ২০২৬
‎টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ভাইঘাট এলাকায় ইজিবাইক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ভাইঘাটের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, ধনবাড়ী থেকে মধুপুরগামী একটি প্রাইভেটকার ভাইঘাট এলাকার উত্তর পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি ক্ষতিগ্রস্ত হয় এবং চালকসহ ৭ জন আহত হন।
‎দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
‎খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও ইজিবাইকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
‎এ বিষয়ে ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।