মধুপুরের কৃতি সন্তান এডভোকেট মোহাম্মদ আলী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক | মধুপুর, টাঙ্গাইল
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মধুপুরের কৃতি সন্তান এডভোকেট মোহাম্মদ আলী। তিনি নীল প্যানেলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন।
নির্বাচনে এডভোকেট মোহাম্মদ আলী মোট ২ হাজার ৫৮২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের প্রার্থী এ কে এম রেজাউল করিম খন্দকার পেয়েছেন ৭৮৬ ভোট।
তার এ বিজয়ে মধুপুর উপজেলাজুড়ে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, এডভোকেট মোহাম্মদ আলীর এই অর্জন মধুপুরের জন্য গৌরবের বিষয় এবং তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।