বার কাউন্সিল নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পেলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী, মধুপুরে আনন্দের জোয়ার
মধুপুরের সময় নিউজ
বাংলাদেশ বার কাউন্সিলের সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত প্যানেল থেকে মনোনয়ন পাওয়ায় অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয়দের মতে, এটি মধুপুরবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। এর আগে মধুপুরেরই আরেক কৃতি সন্তান ফকির মাহবুব আনাম এমপি নির্বাচিত হয়ে মন্ত্রীত্ব লাভ করায় এলাকাবাসী গর্বিত হয়েছেন। এবার অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলে দেশের আইনজীবীদের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
একই সময়ে মধুপুরের দুই নেতার এমন অর্জনকে এলাকাবাসী বড় প্রাপ্তি হিসেবে দেখছেন। তারা মনে করছেন, এতে মধুপুরের সুনাম ও মর্যাদা আরও বৃদ্ধি পাবে।
এদিকে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর জন্য দোয়া, ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন তার শুভানুধ্যায়ী ও স্থানীয়রা।