মধুপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান দিবস পালিত
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান দিবস ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।
বুধবার (৩ জুন) শ্রী শ্রী মদন গোপাল দেববিগ্রহ আঙিনায় অবস্থিত সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে পূজা-অর্চনা, নামসংকীর্তন, ধর্মীয় আলোচনা ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। এতে স্থানীয় ভক্তবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।
আয়োজকরা জানান, প্রতি বছরের ন্যায় এবারও ভক্তিপূর্ণ পরিবেশে তিরোধান দিবস পালন করা হয়েছে এবং সকলের শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।