ভাইঘাটে ব্র্যাকের উদ্যোগে খামারি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মধুপুরের সময় নিউজ
দেশের ডেইরি খাতকে আরও আধুনিক ও লাভজনক করতে brac.net� কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে ভাইঘাটে “গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা” শীর্ষক এক খামারি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে স্থানীয় বিভিন্ন এলাকার খামারিরা অংশ নেন। কর্মশালায় আধুনিক প্রযুক্তিনির্ভর গাভী পালন, উন্নত জাত সংরক্ষণ, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, কৃত্রিম প্রজননের সুফল ও দুধ উৎপাদন বৃদ্ধির বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি খামারকে কীভাবে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা যায়, সে বিষয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ রেজাউল করিম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা; বাদশা মিয়া আনন্দ, রিজিওনাল সেলস ম্যানেজার, ঢাকা রিজিয়ন এবং হাসান তারেক, এরিয়া সেলস সাপোর্ট, টাঙ্গাইল।
প্রশিক্ষণে অংশ নেওয়া খামারিরা জানান, এ ধরনের আয়োজন তাদের খামার ব্যবস্থাপনায় নতুন দিকনির্দেশনা দেবে এবং উৎপাদন ও আয় বাড়াতে সহায়ক হবে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।