
শুভ নববর্ষ ১৪৩৩
বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখের এই আনন্দঘন মুহূর্তে ৫ নং গোলাবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের নতুন অঙ্গীকার। দলমত নির্বিশেষে আমরা সবাই একসাথে গড়ে তুলতে চাই একটি আধুনিক, সুন্দর ও সমৃদ্ধ গোলাবাড়ি ইউনিয়ন।
জনগণের কল্যাণ, ন্যায় ও সেবাই হোক আমাদের রাজনীতির মূল লক্ষ্য। আপনাদের আস্থা ও ভালোবাসা নিয়েই আগামীর পথচলায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
আসুন, নতুন বছরে নতুন প্রত্যয়ে আমরা সবাই মিলে গড়ে তুলি একটি উন্নয়নমুখী ও মানবিক সমাজ।ধন্যবাদান্তে,
মোঃ আবদুল রাজ্জাক
চেয়ারম্যান পদপ্রার্থী
৫নং গোলাবাড়ী ইউনিয়ন।